শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ রাত

শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। উদ্বোধন শেষে তিনি কৃষকদের হাতে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদী এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য কৃষকদের মাঝে বিতরণ করা সরকারি সহায়তার সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

কর্মসূচিটির আয়োজন করে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত