বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম

শেরপুরে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর অর্জনের স্বপ্ন নিয়ে নাহারের যাত্রা 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ দুপুর

বাবা হাবিবুল্লাহ শেরপুর শহরের একজন দরিদ্র অটোচালক। বাড়ি শহরের চাপাতলী মহল্লায়। তিন ভাই-বোনের মধ্যে হিজবুন নাহার তৃতীয়। দুই ভাই দিনমজুরের কাজ করে। এক বেলা-দু’বেলা খেয়ে, না খেয়ে, অনেক কষ্ট করে পড়াশোনা করে বর্তমানে শেরপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন নাহার। 

গত জুলাই মাসে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন নাহার। ওই সময় তার বক্তব্যে নাহার বলেছিলেন ভবিষ্যতে সে একজন উদ্যোক্তা এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে এই সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু বর্তমানে তার সেলাই মেশিন না থাকায় সে স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নাহার। এ সময় অনুষ্ঠানের সভাপতি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আশ্বাস দিয়েছিলেন তাকে একটি সেলাই মেশিন দেওয়া হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ১১ নভেম্বর বুধবার বিকেলে ডিসিদের প্রতি বুধবারের গন শুনানি শেষে হিজবুন নাহার এর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। 

এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুন অর রশীদ খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন। 

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হারুন-অর-রশিদ খান নাহারকে আশ্বাস দিয়ে বলেন, তিনি যদি সেলাই কাজে স্থানীয় অসহায় নারীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই তাহলে যুব উন্নয়ন থেকে ঋণ সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত