মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনা জেলায় Nutrition Smart community (NSC) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


  আবুল আরশাদ

প্রকাশ :  ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ বিকাল

নেত্রকোনায় Welthungerhilfe (WHH) Bangladesh-এর সহযোগী প্রতিষ্ঠান Friends in Village Development Bangladesh (FIVDB) ও WAVE Foundation-এর উদ্যোগে Nutrition Smart Community (NSC) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন Friends in Village Development Bangladesh (FIVDB)-এর Director-Livelihood Enhancement, Programme মো. ফাহিম সারওয়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় Nutrition Smart Community (NSC) প্রকল্পের সার্বিক কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশীজনদের মধ্যে সমন্বিত ধারণা তৈরি, মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জানা গেছে, Nutrition Smart Community (NSC) প্রকল্পটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা এবং সিরাজগঞ্জ জেলায় Friends in Village Development Bangladesh (FIVDB) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় WAVE Foundation বাস্তবায়ন করছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনদের সক্রিয় সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত