বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম

ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ দুপুর

ময়সিংহের ভালুকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কে.এম সাদেক হোসেন নামে এক শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে। এ সময় শিক্ষকের স্ত্রীকেও মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং গাছপালা কেটে ধ্বংসযজ্ঞ চালাই অভিযুক্তরা। আহত শিক্ষক উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক পদে কর্মকরত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।

এ ঘটনায় ২ নভেম্বর (সোমবার) ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন আহত শিক্ষকের ছোট ভাই মো. রফিকুল ইসলাম খান (৫০)।

আহত শিক্ষককের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধে বাসায় প্রবেশ করে তার বড় ভাই ও তাঁর স্ত্রীকে মারধোর করে মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার তার স্বামী ফরিদ মিয়া ও ছেলে শান্ত মিয়া সহ তার সাঙ্গুপাঙ্গুরা এসময় তার ভাইকে দা দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙে দেয় এবং বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত