বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম

রাত পোহালেই পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বহুল আলোচিত এ নির্বাচনে ৯টি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্যানেল দুটি হলো-‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ এবং ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’।

‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ প্যানেলে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ। সেক্রেটারি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রতন খান।

এ প্যানেলে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন ফকির (ডাব), জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান (টিউবওয়েল), ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আঞ্জুম (মই), নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদা আকন্দ (ঝুড়ি), হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা বেগম (টেলিভিশন) এবং শালদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমীন (কলসি)।

অপরদিকে, ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’ প্যানেলে চেয়ারম্যান পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর আনোয়ার আহাম্মদ (রুপন)। ভাইস চেয়ারম্যান পদে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশারফ। সেক্রেটারি পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী।

এ প্যানেলে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এমদাদুল হক মিলন (মোরগ), পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুজ্জামান তালুকদার (জুয়েল) (বাইসাইকেল), রামকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহাগ তালুকদার (মাছ), ধোপাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব), নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. কবীর শেখ (বালতি) এবং সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি রানী রায় (হাঁস)।

নির্বাচনে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দাখিল ও প্রাথমিক পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের প্রার্থীরা বেশ কয়েক দিন ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ সময় তাঁরা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন। উভয় প্যানেলের প্রার্থীরাই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার প্রার্থী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য দুটি বুথে প্রয়োজনীয়সংখ্যক প্রিসাইডিং অফিসারসহ অন্যান্য ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত