শেরপুর যুবদলের নিষিদ্ধ আ’লীগ বিরোধী ঝটিকা মিছিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ দুপুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কাজের প্রতিবাদে শনিবার রাতে ঝটিকা মিছিল করেছে জেলা যুবদল।
মিছিলটি শহরের রঘুনাথ বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রাত ৯ টা থেকে সাড়ে নটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কাজের প্রতিবাদে এবং শেরপুরে তাদের নাশকতামূলক কাজের প্রতিরোধে এই মিছিল করা হয়।
এসময় জেলা যুবদলের সভাপতি আতহারুল ইসলাম আতাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।







