শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ দুপুর

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর ভোর রাত পর্যন্ত বিশেষ অভিযানে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা নামাপাড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলার যোগনিবাগ গ্রামের জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান খানকে ফরিদপুর থেকে এবং একই এলাকার ছাত্রলীগ কর্মী উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ সত্যতা স্বীকার করে বলেন, সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

_medium_1794718736.jpg)

_medium_1794718226.jpg)



