নকলায় মহাসড়ক আইনে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ দুপুর

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রত্যেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নাদিউর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নকলা, শেরপুর।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নকলা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


_medium_1794718736.jpg)




