শেরপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ দুপুর

শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর শনিবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‘পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি’, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত পরিছন্নতা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মোঃ বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


_medium_1794718736.jpg)




