সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ দুপুর

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ করছেন আব্দুল্লাহ বিন মনির সোহাগ।

নিয়মিত গণ সংযোগের অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ড আওলাতলী এলাকায় স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন ভালুকা উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন মনির সোহাগ। এ সময় আওলাতলী মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়বিএনপি নেতা হাজী মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা ওলামা দলের সাবেক সদস্য বিএনপি নেতা আবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ বিএনপি নেতা আলী আকবর সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক সদস্য ইলিয়াস আহমেদ, যুবদল নেতা আব্দুস সোবহান মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গাজী, শ্রমিক দল নেতা জালাল উদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান, প্রমূখ।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মনির সোহাগ বলেন, “দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। হবিরবাড়ী ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থন আমার সঙ্গে রয়েছে। দল যদি আমাকে সমর্থন ও মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত