সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ফুলপুরে শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ


  মোতালেব সরকার

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ দুপুর

ফুলপুরে শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল একটি শিক্ষা প্রতিষ্ঠান। অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গতকাল স্কুল শাটডাউন ঘোষণা করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
 
ফুলপুরের ঠাকুর বাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ তরফদারের ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ছবি প্রকাশের ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ।শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।
 
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক আব্দুল লতিফ তরফদারের দাবি,তাঁর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে।
 
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে যান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আশ্বাস দেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত