কেশবপুরে ৩২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ দুপুর

যশোরের কেশবপুরে ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা ও মসুর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা নাগরিক পার্টির আহবায়ক সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রূহুল কুদ্দুস প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ হাজর ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরো জানান, এবার উপজেলায় ৫ জাতের সরিষার চাষাবাদ হবে। আবহওয়া অনুকুলে থাকলে আশাতীত ফলন পাবেন কৃষক।







