বিএনপি সরকার মানুষের স্বাধীনতা ও সর্বভৌমত্বে বিশ্বাস করে: শামা ওবায়েদ পররাষ্ট প্রতিমন্ত্রী
এ কে এম আজিজুর রহমান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ দুপুর

সরকারের পররাষ্ট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি সরকার ন্যায় বিচারে বিশ্বাস করে, বিএনপি সরকার মানুষের স্বাধীনতা ও সর্বভৌমত্বে বিশ্বাস করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
তিনি আরো বলেন, গোপালগজ্ঞে কেন এমন হচ্ছে এসব লগীবৈঠার রাজনীতি ছাড়েন। দেশ গড়ার কাজে সহযোগিতা করেন। মানুষের সাথে মিলেমিশে কাজ করেন। আর তা যদি না করেন, তাহলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ। আগামীকাল থেকে সারা দেশে জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা মাঠে মানবে। আপনারা পালানোর পথ খুজে পাবেন না। যেমন করে পালিয়েছে আপনাদের নেতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে ফরিদপুর জেলা পুলিশ কতৃক আয়োজিত দাঙ্গা,সন্ত্রাস, নৈরাজ্য সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, গোপালগজ্ঞ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম,ঢাকা রেজ্ঞ ডিআইজি মোস্তাফিজুর রহমান, ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, ফরিদপুর জেলা বিএপির আহব্বয়ক সৈয়দ মুদারেস আলী ইসা, যুগ্ন আহব্বয়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার প্রমূখ।







