শেরপুরে নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ দুপুর

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল করেছে।
১৮ নভেম্বর বুধবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা এবং সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
পরে মিছিলটি শহরের থানা মোড় এসে শেষ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা এবং উপজেলা থেকে আগত যুবদল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


_medium_1795076988.jpg)




