রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ দুপুর

জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাপ্তাহিক ছুটি ও নভেম্বরের বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু ইলিয়াস মল্লিক।
 
শনিবার (২১ নভেম্বর) সরকারি ছুটির দিনেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি, তথ্যের যথার্থতা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
 
নভেম্বরের বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মসূচির কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। বিভিন্ন ইউনিয়নে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই ও প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
 
সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে উপস্থিতি ও তদারকির ফলে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত