পূর্বধলায় অবৈধভাবে উত্তোলন করা ৪০০ ঘনফুট বালু জব্দ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় নদীর পাড় থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার জারিয়া ইউনিয়নের নাটোরকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। তবে জব্দ করা বালুর কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন জারিয়া ইউনিয়ন পরিষদের সচিব জুয়েল সরকার ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরশাদুল ইসলাম।
ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নদীর পাড় থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বালুর মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, স্থানীয় পরিবেশ ও নদীর তীর রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




_medium_1795409385.jpg)


