জিএসএফ ওম্যান হোম: স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত ও নতুন উদ্যম
ইঞ্জিনিয়ার শাহীন সরদার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ দুপুর

বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লড়াইয়ে নারীরা প্রায়শই সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। উচ্চশিক্ষিত হওয়ার পরেও অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সীমিত থেকে যায়। এই সংকট কাটিয়ে ওঠার এক অনন্য মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জিএসএফ ওম্যান হোম’।
এটি কেবল নারীদের আবাসন বা সুরক্ষার জায়গা নয়, বরং তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি কার্যকরী হাব। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র বা মটো হলো—ভালো থাকি, ভালো শিখি, কাজ করি, আয় করি এবং সুখে থাকি।

এখানে থাকাকালীন নারীরা জীবন দর্শন, প্রফেশনাল কমিউনিকেশন স্কিল এবং উপার্জনের বিশেষ গাইডলাইন পাওয়ার সুযোগ পান।
এসএমই ফাউন্ডেশন, আইডিবি আইডিয়া ও আরবান এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগটি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখছে।
আজকে বেকারত্বের এই কঠিন সময়ে স্বাবলম্বী হওয়ার ডাক দিয়েছেন তারা। আসুন, একসাথে দেশ গড়ি, জীবন গড়ি এবং উন্নয়নের মহাযাত্রায় শামিল হই।
ইঞ্জিনিয়ার শাহীন সরদার
টিবেট প্রফেশনাল
ব্র্যান্ড কনসালটেন্ট
সিইও সানমার্ক মিডিয়া কমিউনিকেশন
প্রধান উপদেষ্টা
জিএসএফ ওমেন হোম
এক্সিকিউটিভ ডিরেক্টর
জিএসএফ ফাউন্ডেশন।

_medium_1791014428.jpg)


_medium_1790420262.jpg)


