মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ দুপুর

"শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
 
​আজ ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
 
​সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
 
​আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের অসামান্য অবদান এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 
​উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত