নতুন মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার
আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:১০ দুপুর

রাজধানীর ওয়ারী থানা এলাকায় প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আদালতে হাজির করে তৌহিদ আফ্রিদিকে এ মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

_medium_1781435415.jpg)

_medium_1777534043.jpg)
_medium_1777533169.jpg)
_medium_1775726722.jpg)
_medium_1775544078.jpg)
