কলমাকান্দায় মাদকসেবিদের ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড ও জরিমানা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ বিকাল

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদক (গাঁজা) সেবন ও বহন অবস্থায় ০৪ জন আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ২১ ধারায় ০৪ টি মামলা দেওয়া হয়।
০৪ টি মামলার মধ্যে ০২ জনকে ০২ টি মামলায় ০৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং মোট ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বাকি ০২ জনকে ০২ টি মামলায় ০৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং মোট ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযুক্তদের মধ্যে সম্ভুগন্জ এ-র ফয়জুল হকের পুত্র ফারুক, মধ্যনগর এলাকার উপেন্দ্র সরকারের পুত্র উত্তম সরকার, আনন্দপুর এলাকার কেশবচন্দ্র সরকারের পুত্র নির্মল সরকার ও মুক্তিনগর এলাকার সিদ্ধিচরণ এর পুত্র নারায়ণ গোসামি, সকল কে পুলিশে সুপর্দ করা হয়েছে।।


_medium_1785418405.jpg)




