শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ বিকাল

 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শৈলজুড়া গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন শৈলজুড়া গ্রামের বাসিন্দা বকুল সরকারের দুই ছেলে—শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)।
 
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার(৩০শে জুলাই) দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে ফুটবল খেলতে গিয়ে তারা পানিভর্তি একটি গভীর গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক কৃষক তাদের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে তাদের বের করলেও তখন দুই শিশুই মৃত ছিল।
 
নিহত দুই শিশুর দাদী জানান, খেলতে গিয়েই অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।
দুই সহোদর শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত