শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

তারাকান্দায় পিক আপ ভর্তি ভারতীয় কম্বলসহ চালক আটক 


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ বিকাল

ময়মনসিংহের তারাকান্দায় পাচারের সময় পিক আপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ চালক কে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ।
 
 ৩০ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা  মহাসড়কের  তারাকান্দা  উপজেলার  মোজাহারদী গাছতলায় বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।এ সময় একটি পিকআপ তল্লাশি করে ১৯৫ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয় এবং পিকআপের চালক সুজন মিয়া (২৬)কে  গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত সুজন মিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মোঃ ইয়াজ আলীর ছেলে।সে জব্দকৃত  পিক আপটির চালক বলে পুলিশ জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই)  মোঃ আলাল উদ্দিন  জানান, গোপন  সংবাদের  ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
 
এ সময় সন্দেহভাজন  পিকআপটি  থামিয়ে  তল্লাশি  করলে ১৯৫ পিস ভারতীয় কম্বলসহ পিক আপ টি জব্দ করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকার মত। অভিযানের সময় চালকের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যায় বলে জানাগেছে। তাকে শনাক্ত করে ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, জব্দ করা কম্বল ও পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে  গ্রেফতারকৃত চালক  জানিয়েছেন,নেত্রকোনার দুর্গাপুর উপজেলার  সীমান্তবর্তী এলাকা থেকে কম্বলগুলো নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায়  থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত