শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৮৮ বস্তা জিরানী মসলা জব্দ,গ্রেপ্তার-২


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৬, ০৫:২০ বিকাল

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৮ বস্তা(২,২০০ কেজি) জিরানী মসলা জব্দ করা হয়েছে।এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানায়,জব্দকৃত জিরানী আসল জিরার মসলার সঙ্গে মিশিয়ে বাজারজাতের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।তদন্তে বগুড়ার শাহিনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।গাইবান্ধা জেলা ডিবি ওসি মুঠোফোনে জানান,গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত