রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মাদারগঞ্জে জমির বিরোধে অবঃ সেনা সার্জেন্টের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ২৭ জুন ২০২৬, ০৭:১৭ বিকাল

জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ চর বওলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ আব্দুল আজিজের বাড়ি ঘরে হামলা ভাংচুর, গাছপালা কেটেফেলা  ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ভুক্তভোগী  আব্দুল আজিজ শনিবার (২৭ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজারে একটি হলরুমে সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সম্পর্কে তার প্রতিবেশী বিপ্লব প্রামানিক, মহারাজ প্রামানিক গংদের সাথে  একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এই নিয়ে আমার প্রতিপক্ষ বিপ্লব প্রামানিক গংরা তিন দফা মামলা মোকদ্দমা করলেও বিজ্ঞ আদালত আমার জমির কাগজ পত্র পর্যালোচনা করে তিনটি মামলায় আমার পক্ষে রায় প্রদান করেন।

উল্লেখ্য যে, জমিটি আমি খারিজ করে নিজ নামে খতিয়ান খোলে খাজনা পাতি দিয়ে, বাড়ীঘর নির্মাণ করে বসবাস করে আসছি। তারপরও প্রতিপক্ষ  বিপ্লব প্রামানিক, মহারাজ প্রামানিকসহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত পূর্ব পরিকল্পিত ভাবে গত ২৪ জুন দুপুর সাড়ে ১২ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীঘরে আক্রমণ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাদের ভয়ে আমি আমার ঘরের একটি কক্ষে লুকিয়ে পড়ি। পরে আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে আসলে দূবৃর্ত্তরা পালিয়ে  যায়। পরে আমি দেখতে পাই যে, তারা আমার ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, দুইভরি স্বর্ণ যাহার মূল্য ৪ লাখ ও ঘরবাড়ী ভাংচুর গাছ- পালা কাটাসহ  মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি করেছে।

এই ঘটনায় আমি বাদী হয়ে, ২৫ জুন অভিযুক্ত বিপ্লবকে প্রধান আসামি করে  ৮ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে  মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন করি৷ যার মামলা নং ১৯/১১০ তারিখ ২৫ জুন/২৬। এই মামলায় পুলিশ, প্রধান আসামী বিপ্লবকে গ্রেফতার করে আদালতে পাঠায়৷

তিনি আরও বলেন,  জমিটি পৌর এলাকার বালিজুড়ী মৌজার আরওআর খতিয়ান নং ৫৫, দাগনং ১৩৪ জমি জমির পরিমাণ ৩১ শতাংশের কাতে ৬.২৫ যাহা ২০১৩ সালে ২ শতাংশ ও ২০২৫ সালে ৪.২৫ শতাংশ জমি ক্রয়করে ভোগদখল করে আসছি। উক্ত জমিতে ৩ বছর ধরে ঘরবাড়ি করে বসবাস করে আসছি। মামলা করার পর থেকে আসামীদের বিভিন্ন হুমকি ধামকি ভয় ভিত্তিতে পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন পার  করছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ (অবঃ) প্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র  সেনা সার্জেন্ট মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদকসহ অন্যান্য (অবঃ) সৈনিকগণ। এসময় উপস্থিত সকলে আব্দুল আজিজের উপর ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দাসহ বিচার দাবি করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত