শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় ধলাই নালা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের লাউয়ারি ধলাই নদীর নালা নয়াপাড়া চরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলাই নালা নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত