পূর্বধলা হাসপাতালের সামনে অটোরিকশা চুরি, পরিচয় শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা
আরবান ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ছবিতে থাকা ব্যক্তির পরিচয় শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পূর্বধলা থানা-পুলিশ। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পূর্বধলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছবিতে থাকা ব্যক্তির পরিচয় বা এ-সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় ও ঠিকানা গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭২৪৩১৩১৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পূর্বধলা থানা-পুলিশ।

_medium_1791985165.jpg)
_medium_1791983236.jpg)




