মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

জামালপুর সদরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ দুপুর

মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে...
 
সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী রঞ্জু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও গনমাধ্যম কর্মী মোঃ মঞ্জুরুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শশী প্রমুখ।
 
উপজেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর, জামালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের জরিপ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২২৩ জন তথ্য সংগ্রহকারী, ২১ জন সুপারভাইজার ইতিমধ্যে নিয়োজিত করা হয়েছে। 
 
১ম ব্যাচ প্রশিক্ষণ গত ১০ অক্টোবর-২০২৬ ইং তারিখ থেকে ১১ অক্টোবর-২০২৬ ইং তারিখ পর্যন্ত প্রশিক্ষণ করানো হয়। উক্ত প্রশিক্ষণে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে ১৫ টি ট্যাব বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্য, জামালপুর-০৫ এর সর্বসম্মতিক্রমে শরিফপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডকে বাছাই করা হয়।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত