কলমাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ দুপুর

নেত্রকোনার কলমাকান্দায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারী-পুরুষের সমান সুযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও নারী নেত্রী কলি আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং এনজিও পারির মনিটরিং অফিসার তপন কুমার সাহা প্রমুখ।




_medium_1791802946.jpg)

_medium_1791802537.jpg)
