মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় দু'দিনব্যাপী বিজ্ঞান উদ্ভোধনী ও শিক্ষা মেলা শুরু


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ দুপুর

ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি জেলা শিক্ষা অফিসার খান মো.সাইফুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ।মেলায় ১৬টি স্টল বসানো হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।মেলার দ্বিতীয় দিন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।বক্তারা বলেন,বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় কিছু সূত্র মুখস্থ করা না,বিজ্ঞান মানে হচ্ছে কৌতূহলী হওয়া এবং আমাদের চারপাশের জগতকে প্রশ্ন করে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা।আজকের এই মেলায় আমাদের খুদে বিজ্ঞানীরা তাদের মেধা,পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে যেসব প্রজেক্ট এখানে নিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।

এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের কেবল বিজ্ঞানী বানাবে না,বরং তাদের বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের জানাই অভিনন্দন। সবার সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত