শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ দুপুর
_original_1791802248.jpg)
শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও ডিডি এলজি আরিফা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ লুৎফুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, তুমি না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




_medium_1791802946.jpg)

_medium_1791802537.jpg)
