সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

মোনাফেকদের সাথে কোন আপোষ নয়: শেরপুরে ছাত্রদল সভাপতি রাকিব


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ বিকাল

মোনাফেকদের সাথে কোন আপোষ নয় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা পৌর শহরের হাসপাতাল রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রধান কার্যালয়ে নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে ছাত্রদল সভাপতি আরো বলেন, গত ১৫ বছরের অধিক সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে আমরা রাজপথে ছিলাম কিন্তু তাদের সাথে আপোষ করিনি। একটি দল আছে যারা মোনাফেক, এরা ভয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটি স্টেটাস দেয়ার সাহসও রাখেনা।

তিনি আরও বলেন, দেড় বছর অনেক ধৈর্য্য ধরেছি। এত দিন ওই রাজনৈতিক দলটি অনেক প্রপাকান্ডা ছড়িয়েছে। আমরা শুধু সুন্দর একটি জাতীয় নির্বাচন ও স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় ছিলাম, কিন্তু ছাড় দেয়ার দিন শেষ। আগামী ১২ তারিখ বাংলাদেশের জনগন ব্যালেটের মাধ্যেমে তাদের বিরুদ্ধে উচিত জবাব দিবে।

এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি জনবান্ধব উদ্যোগ গুলোর বিষয় তুলে ধরে (নকলা-নালিতাবাড়ির) বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় তিনি শেরপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশে উপস্থিত হয়। সময় তিনি শেরপুর-২ (সদর) আসনের বিএনপি'র প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে ভোট চান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত