ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল মার্চপাস্ট, নবীনবরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে গত ২৭ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব। প্রধান শিক্ষক তাঁর স্বাগত বক্তব্যে অতিথিদের স্বাগত জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো: মোকশেদ আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (বিএসসি) ও অবসরপ্রাপ্ত পরিচালক, পিটিআই মো: গিয়াস উদ্দিন খান শশী, সাবেক সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামছুল হক মৃধা, হিরণ্নপট্টি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণতোষ চন্দ্র দে, শিক্ষার্থী অভিভাবক আব্দুল মোমেন শাহান তালুকদার, মো: আব্দুল বারেক হাজারী, মো: নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ সম্পন্ন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্টের মাধ্যমে অতিথিদের সালাম প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, নৃত্য, অভিনয় ও কুইজ প্রতিযোগিতা পরিবেশিত হয়।

উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবেক শিক্ষার্থীবৃন্দ ও সুধীমহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিনব্যাপী অনুষ্ঠানমালা উপভোগ করেন।


_medium_1769856116.jpg)

_medium_1769855150.jpg)


