রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ দুপুর

গত ২৮ জানুয়ারি শেরপুর-৩ আসনের ঝিনাইগাতীতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদের শেরপুর জেলা শহরে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ। 

সমাবেশে জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, আমাদের ভাই শহীদ রেজাউল এর হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধীকতার সৃষ্টি কর হয় তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো, শতশত রেজাউলের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি।

সমাবেশে অন্যান্য বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, রেজাউল হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া তারা বলেন, আগামী দিনে কোন কর্মসূচিতে প্রশাসন যদি নিরব ভূমিকা পালন করে তাহলে শেরপুরে ভূমিকম্প হবে। সমাবেশে জেলা জামায়াতের আমির আগামীকাল ৩১ জানুয়ারি শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন। 

এ বিক্ষোভ সমাবেশে শেরপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত