রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরের গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ দুপুর

শেরপুর প্রতিনিধি: আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাকারে শিশুদের চিত্রাংকন ও বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি শনিবার সকালে গ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ক-গ্রুপে উন্মুক্ত এবং তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত খ-গ্রুপে স্বপ্নের লাইব্রেরী বিষয়ে চিত্রাংকন করা হয়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্মুক্ত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উন্মুক্ত বিভাগে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে গ্রন্থাগার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত