রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে-৩ আসনে দুইদিন পর নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি প্রার্থী রুবেল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ দুপুর

দুইদিন পর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন শেরপুর তিন আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল্লাহ রুবেল। তিনি আজ বিকেলে উপজেলার ঝগড়াচর বাজার পথসভা করেন। এ সময় সেনাবাহিনীর টহল দল সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নজরদারি ছিলো।

তবে দুইদিন এই আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণা না থাকলেও বিএনপির শুক্রবারের নির্বাচনে প্রচারণায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত ১৮ জানুয়ারি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলা সদরে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় এক জামায়াত নেতা নিহত হওয়ার পর ওই দুই উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় প্রশাসন এবং বিএনপি ও জামাতের দুই প্রার্থীর সমঝোতায় দুইদিন সকল নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিমের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। তবে এ সময় শেরপুর সদসহ ওই দুই উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজেপি মোতায়ন করা হয়। এদিকে আজ ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সার্বিক পরিস্থিতি ছিল শান্ত। 

এ বিষয়ে শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় আমরাও মর্মাহত এবং গভীর শোক জানিয়েছি। তার সম্মানে আমরা গত দুইদিন কোনরকম নির্বাচনী প্রচারণা চালাইনি। তাই আজ থেকে আবারো প্রচারণায় মাঠে নেমেছি। 

এ বিষয়ে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল বাতেন বলেন, আমরা এখন শোকের মধ্যে আছি, আগামীকাল শনিবার ঝিনাইগীতিতে আমাদের নেতা শহীদ রেজাউল করিমের দোয়া মাহফিলে পর আমাদের প্রার্থীকে নিয়ে নির্বাচনী মাঠে নামবে ইনশাআল্লা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত