শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ দুপুর
_original_1769855150.jpg)
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া শেরপুর জেলা প্রশাসক ও জেলা কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
বুধবার রাতে শেরপুরের ঝিনাইগাতী এলাকায় এক নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতায় জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত আদেশে বলা হয়, বর্ণিত কর্মকর্তা ২৯ জানুয়ারি বিকেলেই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যাবেন।
আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তিনি ওই দিন বিকেল থেকেই ‘স্ট্যান্ড রিলিজ’ বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
তবে জারিকৃত প্রজ্ঞাপনে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সাধারণত নির্বাচনি পরিস্থিতির অবনতি বা প্রশাসনিক ব্যর্থতার দায়ে তাৎক্ষণিক বদলির ক্ষেত্রে এই ধরনের ‘স্ট্যান্ড রিলিজ’ আদেশ দেওয়া হয়।
ইউ নো ওসি প্রত্যাহারের বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিক কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের চিঠি পেয়ে ইতিমধ্যে তাদেরকে রিলিজ করে দেয়া হয়েছে। এছাড়া তার গ্রামের বাড়িতে এবং শ্রীবরদী ও ঝিনাইগাতী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


_medium_1769856116.jpg)

_medium_1769855150.jpg)


