রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত


  মো: শরিফুল ইসলাম

প্রকাশ :  ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ দুপুর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সম্মানিত অতিথি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)-এর ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
 
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
 
সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রেেফসর ড. মো. বখতিয়ার উদ্দিন।
 
সেমিনারের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত