শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ বিকাল

শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সকালে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয় হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রভাষক শফিউল আলম চাঁন।
এ সময়ে অন্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য মোঃ আতিউর রহমান স্বপন, মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ারসহ অন্যান্য অতিথির মধ্যে শেরপুর ইসলামী কার্যকরী সভাপতি রফিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, শ্রমিক নেতা শওকত হোসেন ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রতিযোগিতারটি আন্তর্জাতিক আইনে পরিচালনা করা হবে এবং শেরপুর ও জামালপুর জেলার ৬২ জন দাবারু অংশ নেয়। বিজয়ীদের মধ্যে প্রথম, তৃতীয় ও তৃতীয় জন ট্রফি, মেডেল ও প্রাইজ মানি পাবে। এছাড়া মেডেল ও প্রাইজমানি পাবে দশম স্থান পর্যন্ত। আর বাকি সকল প্রতিযোগিকে মেডেল দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় এছাড়া প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হিসেবে দুজন এবং একজনকে ক্রেস্ট দেওয়া হয়।
প্রতিযোগিতা শেষে রাতে ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস এবং শাহরিয়ার তানজিম ফাউন্ডেশন।







