মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লক্ষ টাকা জরিমানা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ বিকাল

মাধবপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা এক বালু ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় এমরান বাপ্পী (পিতা: আবু ইউসুফ, ঠিকানা: সাতপাড়িয়া) কে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কালিকাপুর ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
এ বিষয়ে মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন,জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”







