ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ বিকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, মেলান্দহ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম, মেলান্দহে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, মোহাম্মদ আনোয়ারুল হক, জেলা নির্বাচন অফিসার, জামালপুর। সভায় সভাপতিত্ব করেন জিন্নাতুল আরা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মেলান্দহ।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর এবং মোঃ ওবায়দুর রহমান, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা, মোঃ আব্দুল কাইয়ুম, অফিসার ইনচার্জ, ডিবি-১, জামালপুর।







