গাইবান্ধায় কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:২০ সকাল

গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাহী সদস্য ও গণমাধ্যমকর্মী কায়সার প্লাবনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে তথাকথিত‘চমক টিভি’ নামে পরিচালিত একটি অনুমোদনহীন ফেসবুক পেজের পরিচালনাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবি জানিয়েছে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতি।
একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এ আল্টিমেটাম ঘোষণা করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন,বিভিন্ন তথ্য-উপাত্ত,স্ক্রিনশট ও ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে তথাকথিত‘চমক টিভি’ফেসবুক পেজের পরিচালনাকারী হিসেবে ময়নুল হুদাকে শনাক্ত করা হয়েছে।
তার সঙ্গে আরও চারজন সংঘবদ্ধভাবে এ কার্যক্রমে জড়িত রয়েছেন বলেও দাবি করা হয়।তিনি অভিযোগ করেন,ওই চক্র সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। একই সঙ্গে চমক টিভি নামে পরিচালিত অনুমোদনহীন ফেসবুক পেজ থেকে কায়সার প্লাবনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা,বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করছে।সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চার দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো-(১)কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট প্রচারে জড়িত ময়নুল হুদা, পাপ্পুসহ সংঘবদ্ধ চক্রের সদস্যদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা,(২)তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ,(৩)সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি,ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং (৪) সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভূয়া পরিচয়ে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।বক্তারা বলেন,আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন,উপদেষ্টা লোটাস খান,সহ-সভাপতি এ.জেড.এম.আরিফ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান রুম্মন,কোষাধ্যক্ষ শান্তনু চক্রবর্তী,নির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




_medium_1786160142.jpg)
_medium_1786160012.jpg)

