শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণমিছিল অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৮ সকাল

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বর্ষপূর্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বুধবার বিকেলে শহরের খরমপুর মোড়ে গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন জাফরী।
এ সময় তারা জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন এবং বর্তমান সরকারের কাছে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানায়।
প্রেরক: রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি। মোবাইল-০১৯১৮-৮৯৩৬২১।
ছবির ক্যাপশন: বুধবার বিকেলে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে গণমিছিল ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।



_medium_1785988916.jpg)
_medium_1785988504.jpg)


