বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালি নদীর পানি বিপদ সীমানার উপর দিয়ে প্রবাহিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪৫ সকাল

 ভারতের মেঘালয় রাজ্যে এবং শেরপুরে টানা বর্ষণে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীতে বিপদ সীমানার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদ সীমানার ৬০ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও তিনটার রিপোর্ট অনুযায়ী ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে একই উপজেলার ভোগাই নদীর পানি বিপদ সীমানার ছুঁই ছুঁই করছে। এছাড়া ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানিও দ্রুত বাড়তে শুরু করেছে। 

উজানের ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতের মধ্যে পানি আরও বেড়ে নিরমাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পাহাড়ি ঢলের কারণে বন্যা হলে বা পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার এবং ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। আমরা পাহাড়ি ঢলের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত