জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:০০ বিকাল
_original_1785844830.jpg)
মঙ্গলবার (৪ আগস্ট-২০২৬) জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের উত্তর কলাবাধা গ্রামে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে আয়োজিত একটি কম্বাইন্ড স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চক্ষু পরীক্ষা, স্বল্পমূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে উত্তর কলাবাধা গ্রামের একজন গর্ভবতী ও একজন প্রসূতি মায়ের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে ব্র্যাকের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। সেবাগ্রহীতারা ব্র্যাকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি ব্র্যাকের মেলান্দহ এরিয়া অফিস পরিদর্শন করে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় ইউএনও ব্র্যাকের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্র্যাকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেন।
পরিদর্শনকালে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাশেদা পারভীন, দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জিত সূত্রধরসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





_medium_1785844830.jpg)

