শেরপুরে আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:০০ বিকাল

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল ‘ডপস্’ সদস্য ও অভিভাবকদের নিয়ে "সন্তানের পড়াশোনার পাশাপাশি পরিবারের আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট সোমবার বিকেলে শহরের গৌরীপুরস্থ ডপস্ ক্যাডেট ম্যাচ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডপস্ সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট শহিদুর রহমান।
এতে মূল আলোচনা উপস্থাপন করেন ডপস্ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি।
তিনি এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের বিভিন্ন বাস্তবমুখী দিক তুলে ধরেন।
জেলার ৫ উপজেলার প্রায় ১০০ জন শিক্ষার্থীর অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় উপস্থিত অভিভাবকবৃন্দ তাদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং খোলামেলা আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
ডপস্ প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি বলেন, ডপস বিশ্বাস করে শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকও যদি স্বাবলম্বী হন, তবে একটি পরিবার বদলাবে; আর পরিবার বদলালেই গড়ে উঠবে একটি আলোকিত সমাজ। শিক্ষার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও মানবিক উন্নয়নের মাধ্যমে "আলোকিত শেরপুর" গড়ার লক্ষ্যে ডপসের এ কার্যক্রম অব্যাহত থাকবে।





_medium_1785844830.jpg)

