শেরপুর ডিসি উদ্যান এর লেকপাড়ের উন্নয়ন কাজ উদ্বোধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:০১ বিকাল

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি উদ্যান এবং লেকপাড়ের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে।
৪ আগস্ট মঙ্গলবার সকালে শেরপুর জেলা পরিষদের অর্থায়নে এই উন্নয়ন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ।
উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সন্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহরের প্রাণকেন্দ্র শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অসংখ্য গাছের ছায়া ঘেরা ডিসি উদ্যানটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা জজ আদালতের সেবা গ্রহীতা ও বিচার প্রার্থীরা এসে বিশ্রাম নেয়। এছাড়া শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আড্ডা দেয়। এছাড়া এই ডিসি উদ্যানের চারপাশে রয়েছে বিস্তীর্ণ লেক। তাই শহরের সাধারণ মানুষের চিন্তা করে ডিসি লেক এবং ডিসি উদ্যানের সংস্কারের কাজের উদ্যোগ নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই লেকপাড় সংস্কার এবং ডিসি উদ্যানের গোল চক্কর ও বেঞ্চ নির্মাণ কাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।





_medium_1785844830.jpg)

