সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরের ঝিনাইগাতীতে থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি রুবেল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৬, ০৩:২৯ দুপুর

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। 

দুই আগস্ট রোববার বেলা ১১টার ঝিনাইগাতী থানা চত্বরে অনুষ্ঠানিক ভাবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি মাহমুদুল হক রুবেলের প্রয়াত পিতা ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে এই পিকআপ ভ্যান উপহার প্রদান করা হয়। 

এ সময় ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ও এমপি রুবেল এর ভাই ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুর  জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান,  যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল বলেন, থানার পুরাতন গাড়িটি দিয়ে প্রথম এলাকায় আসামি ধরতে গেলে প্রায়ই বিকল হয়ে পড়ে। এতে অপরাধ দমনে ব্যাঘাত সৃষ্টি হয়। তাই নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পুলিশের থাকা দুইটি গাড়ির পাশাপাশি এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত