‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ গঠনে আইনি পদক্ষেপ নিচ্ছে পার্লামেন্ট- এরদোয়ান
আরবান ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০১:৫৪ দুপুর

ইস্তাম্বুলে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় এরদোয়ান বলেন, ‘আমরা কোনো বাধা ছাড়াই আমাদের সন্ত্রাসমুক্ত তুর্কিয়ে প্রক্রিয়াটিকে এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।’ তিনি জানান, তুরস্কের কয়েক দশক পুরোনো সন্ত্রাসবাদ সমস্যার সমাধানে ব্যাপক জনসমর্থন রয়েছে।
সন্ত্রাসবাদকে দেশের জন্য একটি বড় বোঝা হিসেবে আখ্যায়িত করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জানান, গত চার দশকে এর কারণে তুরস্কের ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। সংসদের সমর্থন নিয়ে সরকার এই সমস্যার একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
এরদোয়ান জানান, আইনি প্যাকেজটির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি তুরস্কের সংসদের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে পুরো প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উসকানি, অপবাদ ও বিকৃতির মাধ্যমে এই উদ্যোগকে নস্যাৎ করার চেষ্টা হতে পারে বলে স্বীকার করেন এরদোয়ান। তবে সরকার সাধারণ জ্ঞান, ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে এই প্রক্রিয়া চালিয়ে যাবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সন্ত্রাসবাদের বাধা দূর করা এবং ভ্রাতৃত্ব, ঐক্য ও স্থায়ী শান্তির পরিবেশে তুরস্ককে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।’




_medium_1781506023.jpg)


