শেরপুরে দুইদিন ব্যাপী তীর্থ মেলা শেষ হয়েছে
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ বিকাল

শেরপুরের গারো পাহাড়ের বারোমারী খ্রিস্টান মিশনে দুইদিনব্যাপী তীর্থ উৎসব উপলক্ষে জমজমাট তীর্থ মেলা শেষ হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ মেলা ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে।
তীর্থ উৎসব আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও তীর্থ উৎসবকে কেন্দ্র করে উৎসবের পাশের মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা এসে মেলায় স্টল প্রদর্শন এবং বিক্রয় করেন। এবছর অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি স্টল সাজানো হয়েছে।
এসব স্টলের মধ্যে ছিল গারো সম্প্রদায়ের কৃষ্টি কালচারের বাহারি পোশাক, বাড়ি-ঘরের আসবাবপত্র, কসমেটিক ও প্রসাধনী পণ্য, খ্রিস্ট ধর্মীয় নানান আসবাবপত্র, শো-পিস, শিশুদের খেলনা এবং বাহারি নানা সব খাবারের দোকান। এসব স্টলে গারো খ্রিস্টানদের পাশাপাশি স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভিড় করে। হলে মেলার স্টল গুলো ২৪ ঘন্টা খোলা ছিল।
রাঙ্গামাটি থেকে আগত পোশাকের স্টলের মালিক বিজয় চাকমা বলেন, এবার মেলা জমলেও দোকানপাট বেশি হওয়ায় বেচা-বিক্রি কিছুটা কম হয়েছে। স্থানীয় কসমেটিক ব্যবসায়ী আবুল মিয়া বলেন, মেলায় এবার শতাধিক দোকান হওয়ায় আমাদের বেচা বিক্রি গত বছরের চেয়ে কম হয়েছে।
মনিকা চিশিম গারোদের ট্রেডিশনাল ড্রেস নিয়ে হালুয়াঘাট থেকে এসছেন মেলায়। তিনি বলেন, বেচা-বিক্রি মোটামুটি যা হয়েছে তা সন্তোষজনক। ইতিপূর্বে দুপুরের মধ্যে মেলা শেষ হয়ে যেতো কিন্তু ক্রেতাদের ভির থাকায় এবার মেলা সন্ধ্যা পর্যন্ত চলবে।




_medium_1793334276.jpg)


