বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

যুবদলই বিএনপির মূল চালিকাশক্তি: শহিদুল্লাহ্ ইমরান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ রাত

যুবদল বিএনপির মূল চালিকাশক্তি। যুবদলের ওপর নির্ভর করবে বিএনপির পথচলা, সুনাম ও দুর্নাম বলে মন্তব্য করেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল্লাহ ইমরান বলেন, “যুবদল বিএনপির মূল চালিকাশক্তি। যুবদলের ওপর নির্ভর করবে বিএনপির পথচলা, যুবদলের ওপর নির্ভর করবে বিএনপির সুনাম ও দুর্নাম।” এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা সাবরেজিস্ট্রি অফিস থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জামান ডানোর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুল গনি তালুকদার, এম এ মান্নান, শেখ আব্দুর রশিদ, আলহাজ আবু হাসান সোহেল, ইশতিয়াক আহমেদ নয়ন, আপেল মাহমুদ ডলার, কংকন, জাহাঙ্গীর আলম তালুকদার, শহিদুল ইসলাম খান, শাহজাহান মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. নাঈম খান ও ইমরুল হাসান অভি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুজ্জামান তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (বিইউবিটি)-এর সহসভাপতি সানজিদ আহমেদ প্রমিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উপজেলা যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে যুবদল দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও রাজপথের আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত